রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

নিখোঁজ আবু ত্বহা মুহাম্মদ আদনানের সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিখোঁজ আবু ত্বহা মুহাম্মদ আদনানের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার।

চিঠিতে তিনি আবেদন করেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।’

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার।

সোমবার চিঠির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সাবিকুন্নাহার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার স্বামী এবং তার দুই সঙ্গী ও গাড়িচালকের কোনো খোঁজ পাইনি। এমতাবস্থায় আমার স্বামী আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালকের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি দিয়েছি। চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেওয়া হয়েছে। এখন আল্লাহ যদি মুখ তুলে তাকায়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর চিঠির বিষয়টি আমি সেভাবে সাংবাদিকদের জানাতে পারিনি। আমি আজ সারাদিন প্রধানমন্ত্রী কার্যালয়, ডিবি অফিস আর পল্লবী থানায় যেতে যেতে ক্লান্ত। আর পারছি না। রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পল্লবী থানায় ছিলাম। আজ পল্লবী থানা বিষয়টি অভিযোগ আকারে নিয়েছে। আপনাদের গণমাধ্যমে খবর প্রকাশসহ সোশ্যাল মিডিয়ায় ত্বহার সন্ধান চেয়ে জোরালো দাবি ওঠায় পুলিশ বিষয়টি আমলে নিয়েছে। এমন আরো একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবর দেব। ’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে আবু ত্বহার খোঁজ মিলছে না। একই সঙ্গে তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও খোঁজ মিলছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ