সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’ 

রাঙামাটিতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পাত্তরমনি চাকমা (৬৩) নামের ষাটোর্ধ্ব এক গ্রাম্য প্রধানকে (কার্বারি) গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা।

রোববার রাত পৌনে ৯টার সময় জুড়াছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লুলংছড়ি এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ মুহা. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিসহ থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত পাত্তরমনি চাকমা একটি অস্ত্র মামলার সাক্ষী হিসেবে ছিলেন। চলতি বছরের গত ১৪ মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিলো। সেদিনের সেই ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় পাত্তরমনি চাকমা প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। এই সাক্ষীর থাকার কারণেই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পাত্তরমনিকে গুলি করে হত্যা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ