শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ছয় দিন বিরতির পর বসেছে সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ৬ দিন বিরতির পর একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় সংসদ শুরু হয়।

সংসদের আজকের বৈঠকে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। বাজেটের ওপর সাধারণ আলোচনা ছাড়াও আজকের বৈঠকে আইন প্রণয়নসহ বেশকিছু কার্যক্রম রয়েছে।

এর আগে গত ৭ জুন সংসদের চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর বৈঠক মুলতবি করা হয়।

দিনের কার্যসূচি থেকে দেখা গেছে, বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯-২০, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৪৬টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করবেন।

বৈঠকে আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ