বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

করোনা সংক্রমণ রোধে রাজশাহীতে মসজিদভিত্তিক কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে রাজশাহী মহানগরে মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।

সোমবার (১৪ জুন) সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) সার্বিক সহযোগিতায় মহানগরীতে জনসমাগম বেশি হয় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ মসজিদে দুই মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের আওতাভুক্ত পাঁচটি মসজিদ হলো- বাইতুল ফালাহ জামে মসজিদ, হযরত শাহ মখদুম (রহ.) মাজার শরীফ মসজিদ, মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ, রাজশাহী মেডিক্যাল কলেজ জামে মসজিদ ও মহিষবাথান কেন্দ্রীয় মসজিদ।

কার্যক্রমের অংশ হিসেবে এই মসজিদগুলোতে ১০ জন স্বেচ্ছাসেবক করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার নির্দেশিত বিভিন্ন বার্তার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করবেন।

একই সঙ্গে নির্ধারিত মসজিদগুলোতে ৫শ’ বক্স মাস্ক, ৭৫০ পিস সাবান ও ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। পাশাপাশি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা ভাইরাস সম্পর্কিত চারশ’ জনসচেতনতামূলক ফেস্টুন টাঙানো ও হ্যান্ড মাইকিং করা হবে।

এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগের প্রশংসা করে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, করোনার মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তাই এই মহামারি থেকে নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষা করতে হলে অবশ্যই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে।

ভবিষ্যতে সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) সঙ্গে আরও বড় আকারে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ