বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ১০ এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৩ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৯ হাজার ৭১৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৭০৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ১০ হাজার ৫০১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ১৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৬৯৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৭৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৯৫৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩৫৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ