শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

টিকা আনতে বেইজিং এয়ারপোর্টে বিমান বাহিনীর উড়োজাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের উপহারের আরও ৬ লাখ ভ্যাকসিন আনতে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে।

রোববার (১৩ জুন) সকালে তারা সেখানে পৗঁছায়। ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

আজ চীনের দ্বিতীয় দফা উপহারের ভ্যাকসিন বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতোই এটাও সিনোফার্মের ভ্যাকসিন। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রথমে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পর বাংলাদেশও দ্বিতীয় চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়৷

উল্লেখ্য, চীনের দেওয়া উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ