সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে ফের হামলা আর্মেনিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাবাহিনী শুক্রবার একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে প্রথম এবং বিকাল ৫টায় দ্বিতীয় দফা কালবাজার অঞ্চলের আশাগি আয়রিম এলাকায় আজারি সামরিকঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়ার সেনারা।

এলাকাটি আর্মেনিয়ার সীমান্ত থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গুলাগুলির ঘটনা ঘটে। পরে, আজারবাইজানের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটে আর্মেনিয়ার বাহিনী।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে টানা ৪৪ দিন বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে।

১৯৯০ সালের যুদ্ধে এই অঞ্চলটির দখল হারিয়েছিল বাকু। এরপর থেকে প্রায় তিন দশক ধরে আর্মেনীয় জাতিগত গোষ্ঠী এর নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ওই অঞ্চলে সরকার গঠন করেছিল। তবে সেই সরকারকে আর্মেনিয়াও স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে নাগোরনো কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।

ছয় সপ্তাহ চলা যুদ্ধে আজারবাইজান কারাবাখে দ্বিতীয় বৃহত্তর শহর শুশা দখল করে। আজারবাইজানের একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে আর্মেনীয় বাহিনী। এরপরই রাশিয়ার হস্তক্ষেপে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হয়। এর ফলে যুদ্ধ ছাড়াই কয়েকটি অঞ্চলের দখল আসে আজারবাইজানের হাতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ