মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


শেখ হাসিনা কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেন নাই: এনামুল হক শামীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুরের সখিপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বৈরাচারী জিয়া-এরশাদ, ১/১১'র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কোনো অন্যায়ের সঙ্গে কখনও আপোস করেন নাই। তিনি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবসময় সংগ্রাম করে চলছেন।’

১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। এ দিনটি স্মরণ করে শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষের জন্য হাসিমুখে কারাবরণ করেছিলেন। তার মুক্তিতে গণতন্ত্র মুক্ত হয়েছিল। তিনি মুক্ত হয়েছিলেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ