শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

নাগরিকের চড় খেয়ে এরদোগানের সাথে আলোচনায় বসতে চান ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যেখানেই ম্যাক্রোঁ কোনো পদক্ষেপ নিচ্ছেন সেখানেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন এরদোগান। সম্প্রতি নানা সমালোচনায় জড়িয়েছেন ম্যাক্রোঁ। অবশেষে গত মঙ্গলবার সেদেশের এক নাগরিকের হাতে জনসম্মুখে প্রকাশ্যে চড় খেয়েছেন তিনি। এরপর হুশ ফিরে তার।

এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মতের অমিল থাকা সত্ত্বেও তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে আলোচনায় বসতে চান। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সি জানিয়েছে, ন্যাটো জোটভুক্ত দুই দেশের প্রেসিডেন্ট আগামী সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনায় বসছেন।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ফ্রান্সের সংবাদপত্র ‘লে মন্ডে’ ম্যাক্রোঁর কাছে জানতে চান। এসময় ম্যাক্রোঁ বলেন, আমরা জানি আমাদের মধ্যে মতের ব্যাপক অমিল। অনেক সময় আমরা বিতর্কে জড়িয়েছি এবং মেনে নিয়েছি। কিন্তু এটা কোনো বিষয় না, আমাদের সর্বদা আলোচনায় বসা প্রয়োজন।

ব্রাসেলসে অনুষ্ঠিতব্য জি-সেভেন সামিট এবং ন্যাটোর মিনিস্ট্রিয়াল বৈঠকের পূর্বে আগামী সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, আমরা উভয়ই আলোচনায় বসতে চেয়েছি। আমাদের একে অপরের সঙ্গে দেখা হওয়া এবং সংলাপের প্রয়োজন রয়েছে ।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী সোমবার আলোচনায় ম্যাক্রোঁ ও এরদোগান আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন। এর মধ্যে সিরিয়া, লিবিয়া, এবং নাগোর্নো কারবাখের সংঘর্ষ উল্লেখযোগ্য।

তুরস্ক এবং ফ্রান্স উভয়ই সামরিক জোট ‘ন্যাটো’র সদস্য হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে এই দুই দেশের নেতা বিভিন্ন বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছেন। সিরিয়ার যুদ্ধ, পূর্ব ভূমধ্যসাগর এবং লিবিয়ায় এই দুই দেশে একে অন্যের বিপরীত অবস্থান নিয়েছে। এছাড়া তুরস্কের রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে যেটা ন্যাটোর বাকি সদস্যরা বিরোধীতা করছে।

ম্যাক্রোঁর বিতর্কিত বক্তব্য

গত ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক বক্তৃতায় বলেছিলেন, ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে। শুধুমাত্র যে আমাদের দেশেই যে এই ধরনের ঘটনা চোখে পড়ছে তা কিন্তু নয়। তবে আমরা কোনোভাবেই ফ্রান্সের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে কাউকে আঘাত হানতে দেব না। নতুন করে অভিযান চালিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ও পাবলিক à