সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

৬৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৬৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণ করেই এ বিয়ে করেন তিনি। তার দ্বিতীয় স্ত্রীর নাম শাম্মী আকতার মনি। তার বয়স ৪২ বছর। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। শনিবার (৫ জুন) বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

শুক্রবার (১১ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, বিরামপুরের শাম্মী আক্তার মনিকে গত শনিবার সন্ধ্যায় তার অবিভাবকদের সম্মতিক্রমে বিয়ে করেছি। মনি এখন ঢাকায় আমার বাসায় আছেন। ভালো আছি আমরা।

এ বিষয়ে শাম্মী আকতার মনি বড় ভাই জাহিদুল ইসলাম মিলন বলেন, গত শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রীর সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুবাদে প্রায় ৩০ বছর আগে শাম্মী আকতার মনির বাবা আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর বিরামপুরেই থেকে যান। এরপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন। শাম্মী আক্তার মনি ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করছে।

নুরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পর তিনি বিয়ে করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ