রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক ‘সরকারের ছয় মাসে জনদুর্ভোগ চরমে, গ্যাস-বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মানুষ’

উপ-নির্বাচন: নৌকা প্রতীকে লড়তে চান ৯৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-১৪, সি‌লেট-৩ ও কু‌মিল্লা-৫ এই ৩‌ সংসদীয় আস‌নের উপনির্বাচ‌নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চান ৯৪ জন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) মনোনয়ন নেয়ার শেষ দিন ছিল। এর আগে গত ৪ জুন থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ আসনে গত এক সপ্তাহে ৯৪ জন দলটির মনোনয়ন ফরম তুলেছেন। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।

উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এর মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ