সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফের জালিয়ারদ্বীপ এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দমদমিয়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে একটি বস্তা নিয়ে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে জালিয়ারদ্বীপে দিকে আসতে দেখে।

টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে নাফনদীতে ডুব দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ