সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১১৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৪ হাজার ৩৩৫ জন। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৩ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৪টি নমুনা পরীক্ষা করে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি নমুনা পরীক্ষা করে ১ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৩টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৬ জন এবং উপজেলায় ৪৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ