বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

হাজিদের সুবিধার্থে মক্কা-মদিনায় রোবট নিয়োগ দিচ্ছে সৌদি আরব 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

মহামারি করোনার কারণে এবার লোকবলের পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে সৌদি সরকার। মক্কা-মদিনার গ্র্যান্ড মসজিদের ভিতরে জীবাণুমুক্তকরণের প্রচেষ্টাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দশটি স্মার্ট রোবট চালু করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হারামাইন কর্তৃপক্ষের মতে, রোবটগুলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসারে, ছয়টি স্তরে একটি নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ এবং জীবাণুমুক্তকরণের প্রয়োজনীয়তার স্মার্ট বিশ্লেষণ নিশ্চিত করবে।

কাবা শরীফের পরিবেশ ও মহামারী রোধ বিভাগের প্রধান হাসান আল সৌহিরি বলেন, ব্যাটারি বিশিষ্ট  রোবটগুলি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই পাঁচ থেকে আট ঘন্টা চলতে পারে। এর মধ্যে প্রারম্ভিক সতর্কতা বৈশিষ্ট্যও যুক্ত রয়েছে। শুধু তাই নয়, "মানচিত্রের চার্ট করার জন্য ডিভাইসটিতে একটি উচ্চ মানের রাডার ক্যামেরা লাগানো হয়েছে"।

তিনি আরো বলেন, হাজিদের ভিড় সামলাতে ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে লক্ষণীয় বিষয়। হাজিদের গতিবিধি ও চলাফেরা নিয়ন্ত্রণ কম্পিউটার সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে। সকল হাজি যাতে হজের বিভিন্ন ইবাদত সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য রোবটগুলো দিনরাত নির্দেশনা দিয়ে যাবে। হজ শেষে হাজিরা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন সেক্ষেত্রেও দিক নির্দেশনা দেবে রোবটগুলো। এ জন্য হজ পালনে নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এদিকে, খুব শিগগিরই হজের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মিডিয়া মন্ত্রী মজিদ আল কাসাবি। তিনি বলেন, স্বাস্থ্য ও হজ মন্ত্রীরা খুব শিগগিরই করোনা ভাইরাস চ্যালেঞ্জগুলোর আলোকে এই বছরের হজযাত্রা কেমন হবে তা ঘোষণা দিবেন।

সূত্র: গালফ নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ