বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় সদর ও তালা উপজেলায় এক নারীসহ তিনজন মারা যান।

একই সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রাজশাহীর চারঘাটে চারজন ও দিনাজপুরের হিলিতে প্রাণ যায় দুই শিশুর। এছাড়া নওগাঁ, মাদারীপুর ও মেহেরপুরে আরো তিনজনের মৃত্যু হয়।

দিনাজপুরের হিলিতে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহাসিনা (১২) ও মোফাসিরা (১১) নামে আপন দুই বোন মারা গেছে। সোমবার (৭ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে আম কুঁড়াতে যায় দুই বোন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মৃত দুই বোন লোহাচড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। বড় মেয়ে পাউশগড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং ছোট মেয়ে সরঞ্জাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

এদিকে, রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। দুপুর পৌনে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামটি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে অন্তুভুক্ত।

নিহতরা হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম ও কাবিল হোসেনের স্ত্রী বৃদ্ধা আলেয়া খাতুন বাবলী, শিশু পরশ এবং সোহান। এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, দুপুরের দিকে ঝড় শুরু হলে এসময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি আম বাগানে স্থানীয় নারী ও শিশুরা আম কুড়াতে যায়। তখন বজ্রপাত হলে মুক্তা বেগম ও আলেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর শিশু পরশ ও সোহান গুরুতর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহত অপর দুই শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হবে।

এছাড়া নওগাঁ, মাদারীপুর ও মেহেরপুরে আরো তিনজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ