আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে সিনোভ্যাক ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ১৮ বছর বা তদুর্দ্ধ বয়সের ব্যক্তির জন্য এটি ব্যবহারযোগ্য।
রোববার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সিনোভ্যাকের টিকাটির দুই ডোজ প্রয়োগ করা যাবে। প্রথম ডোজ দেওয়ার দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এছাড়া টিকাটি দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
সিনোভ্যাক ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত পঞ্চম করোনা ভ্যাকসিন। এর আগে সিনোফার্ম, স্পুটনিক ভি, ফাইজার ও কোভিশিল্ডকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর।
-এএ