শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

কারা থাকছেন হেফাজতের নতুন কমিটিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হচ্ছে আগামীকাল সোমবার। বেলা ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হবে। এতে হেফাজতে ইসলামের বর্তমান আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী স্বাক্ষরিত ৩৮ সদস্যের একটি কমিটি ঘোষণা হবে বলে হেফাজত সূত্রে জানা গেছে।

আগামীকালের ঘোষিত কমিটিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলামকে মহাসচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (সিলেট), মাওলানা ইয়াহইয়া, (হাটহাজরী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ), মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ), মাওলানা উবায়দুর রহমান মাহবুব (বরিশাল), মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরীকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন- মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ) ও মাওলানা আরশাদ রহমানী (বসুন্ধরা), মাওলানা লোকমান হাকিম (চট্টগ্রাম) ও মাওলানা আনোয়ারুল করীম (যশোর)। সহকারী মহাসচিব হিসেবে রয়েছেন, মাওলানা আবু তাহের নদভী (পটিয়া, চট্টগ্রাম), মাওলানা ইউসুফ মাদানী (সাহেবজাদা আল্লামা আহমদ শফী)। সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে, মাওলানা মীর ইদরিস (চট্টগ্রাম)। আর সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, মাওলানা মাসউদুল করীম (টংগী গাজীপুর), মাওলানা শামসুল ইসলাম জিলানী (কুমিল্লা)। অর্থসম্পাদক হিসেবে রাখা হয়েছে, মাওলানা মুফতি মুহাম্মদ আলী (মেখল)। আর সহ-অর্থসম্পাদক হিসেবে আছেন, মাওলানা মুফতি হাবীবুর রহমান কাসেমী (নাজিরহাট) প্রমুখ।

গত বছরের ১৫ নভেম্বর আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়েছিলো। এরপর গত ২৫ এপ্রিল হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এক জরুরি ভিডিও বার্তায় হেফাজতের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। সে সময় তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্ত্বপূর্ণ সদস্যের পরামর্শে এ কমিটি বিলুপ্ত করা হলো। ইনশাআল্লাহ আবার আহ্ববায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম চালানো হবে।

এরপর সেদিনই রাত ১২টায় হেফাজতের আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা রাখা হয় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আহ্ববায়ক ও মাওলানা নূরুল ইসলামকে সদস্য সচিব করা হয়। অবশেষে আগামীকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তালিকা হেফাজতের সূত্রে জানা গেল।

এমডব্লিউ/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ