সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাশিয়ার স্পুতনিক-ভি উৎপাদনের অনুমতি পেল সেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুতনিক-ভি স্থানীয়ভাবে উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

শুক্রবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) সেরামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দিয়েছে। ফলে পুনেতে সেরামের কারখানায় স্পুতনিক–ভি টিকা উৎপাদন করা যাবে।

এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে সেরামের একজন মুখপাত্র জানিয়েছেন- ‘রাশিয়ার করোনার টিকা স্পুতনিক–ভি উৎপাদনের জন্য আমরা (সেরাম) প্রাথমিক অনুমতি পেয়েছি। তবে পুরোদমে উৎপাদনে যেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এর মধ্যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন— এ দুটি টিকার উৎপাদন আমাদের মনোযোগের কেন্দ্রে থাকবে।’

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনার টিকা স্পুতনিক–ভির অনুমোদন দিয়েছে। ৬৫টির বেশি দেশ টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়ে রেখেছে। ভারতে গত ১৪ মে হায়দরাবাদে প্রথম স্পুতনিক–ভির ব্যবহার শুরু হয়েছে।

ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ ভারতে এ টিকার বাজারজাত করছে। বর্তমানে ভারতের বাজারে আমদানি করা স্পুতনিক–ভি টিকার প্রতি ডোজের দাম ৯৯৫ দশমিক ৪০ রুপি। এখন ভারতে এক ডোজের স্পুতনিক–ভি লাইট টিকার ব্যবহার শুরু করতে চায় ড. রেড্ডিজ।

অনুমোদন পাওয়ায় পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন হওয়া করোনার তৃতীয় টিকা হবে স্পুতনিক–ভি। এর আগে থেকে প্রতিষ্ঠানটি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এবং স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন উৎপাদন করছে।

দুই ডোজের স্পুতনিক–ভি করোনার বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বলে গবেষণায় জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ