সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভারতে করোনায় আরও ৩ সহস্রাধিক মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আবার ৩ হাজার ছাড়ালো করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৮ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮২ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল দুই হাজার ৭১৩ জনের।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৫২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। সে বিবেচনায় সংক্রমণ কমেছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার। মে মাসের তুলনায় সংক্রমণ ও মৃত্যু ধীরে ধীরে কমছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে শনিবার সকাল পর্যন্ত ১৭ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ৬৫৭ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ