সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কেন সবাই বিয়ে করে? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে: মালালা ইউসুফজাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কমবয়সী হিসেবে শান্তিতে নোবেলজয়ী মালালা ব্রিটেনের বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদ তারকা হিসেবে স্থান পেয়েছেন। তিনি ম্যাগাজিনটির সঙ্গে ব্যক্তিজীবন, বিশ্বাস, পড়াশোনা, টুইটারে কর্মকাণ্ড এবং অ্যাপলটিভি প্লাসের সঙ্গে তার নতুন অংশীদারিত্ব নিয়ে বেশ খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সেখানেই তিনি এ মন্তব্য করেন। তার ওই সাক্ষাৎকার নিয়েই নেট দুনিয়া সরগরম। সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মালালার কথায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি, কেউ কেউ তার কথাকে ‘ইসলামবিরোধী’ বলেও মন্তব্য করেছেন। তার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এ মতটির সমালোচনা করেছেন।

আরও অনেক বিষয় নিয়েই খোলা মনে নিজের মনের কথা জানিয়েছেন মালালা। এর মধ্যে রয়েছে হিজাব পরার প্রসঙ্গও। যে বিষয়ে মালালা বলেন, ‘এটা আমাদের সংস্কৃতিক প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানি।’

মামলা ইউসুফজাই মাথায় জড়ানো ওড়নাকে পাকিস্তানের সুন্নি মুসলিম নৃ-গোষ্ঠী ‘পশতুন’ সংস্কৃতির প্রতীক হিসেবে অভিহিত করেছেন স্বাক্ষাৎকারে। অক্সফোর্ড পড়ুয়া এই পাকিস্তানি নারীশিক্ষা কর্মী পশুতুন নৃ-গোষ্ঠীর সদস্য।

ভোগ ম্যাগাজিনের নতুন প্রচ্ছদে জায়গা পাওয়ায় ‘উচ্ছ্বসিত এবং সম্মানিত’ বলে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন মালালা। লিখেছেন, আমি আশা করছি, প্রত্যেক কিশোরী যারা এই প্রচ্ছদ দেখবে তারা জানবে যে- প্রত্যেকেই এই বিশ্ব বদলাতে পারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ