বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ২৭ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৭৭৩। আর শুক্রবার মৃত্যু হয়েছিল ১০ হাজার ২৯৬ জন এবং আক্রান্ত হয়েছিল ৪ লাখ ৭১ হাজার। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ২৮৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৪৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ২৪০ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯৬৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ