বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাথে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও আল আযহার বিশ্ববিদ্যালয় প্রধান আল-ইমামুল আকবার শাইখুল আযহার আহমাদ আত-তায়্যিব এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) স্থানীয় সময দুপুর ১২ টা ৩০ মিনিটে মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও আল আযহার বিশ্ববিদ্যালয় প্রধান আল-ইমামুল আকবার শাইখুল আযহার আল শরিফ আহমাদ আত্ তায়্যিব এর সাথে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। সাক্ষাতে উভয়পক্ষ সৌজন্য আলোচনা শেষে আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন সংক্রান্ত নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আল ইমামুল আকবার শাইখুল আযহার আহমাদ আত্ তায়্যিব, তাঁর ব্যক্তিগত দূত, বাংলাদেশ দূতাবাস মিশরের রাষ্ট্রদূত মুহাম্মাদ মনিরুল ইসলাম ও মিশরী অনুবাদক ওয়াসিফুর রহমান।

আলোচনায় রাষ্ট্রদূত আল ইমামুল আকবার বরাবর আল আযহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের বাৎসরিক স্কলারশিপের কোটা বৃদ্ধির আবেদন করলে তিনি তা মঞ্জুর করেন ও বাংলাদেশীদের জন্য স্কলারশিপের কোটা ১৫ জন থেকে বৃদ্ধি করে ৫০ জন করেন। এই বছর বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আল ইমামুল আকবারের বিশেষ কোটা থেকে অতিরিক্ত ৩৩টি স্কলারশিপ দেয়া হয়েছে বিধায় এই ঘোষণা আগামী বছর থেকে কার্যকর হবে।

ছাত্র-ছাত্রীদের আবাসন সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আল আযহারে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু ছাত্রাবাস নির্মাণের অনুমোদন চাইলে আল-ইমামুল আকবার তা নীতিগত অনুমোদন প্রদান করেন। অনার্স সমাপন করে মাস্টার্সে থিসিস এন্ট্রিতে দীর্ঘ সময় ব্যয়ের কথা আলোচনা করলে আল ইমামুল আকবার এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিতে আল আযহার বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার আবেদন করলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন। আল আযহারের আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বাংলাদেশে আল আযহার ইনস্টিটিউট নির্মাণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন আল ইমামুল আকবার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ