বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

শ্রীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি

সংগঠনের ঐতিহ্য ধরে রাখা ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে প্রবীণ ও নবীনের সমন্বয়ে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হয়েছেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর সংবাদদাতা এম.এম ফারুক। সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি মো: কবির সরকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকার আকাশ।

দেশের উন্নয়নের মূল ধারার সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠায় ক্লাবকে নতুনরুপে সাজানোর লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কার্যকরি কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন আহবায়ক কমিটি।

মঙ্গলবার (১ মে) বিকেলে শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক মো: ফজলে মোমিন (দৈনিক আমাদের নতুন সময়) ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (দৈনিক সংগ্রাম) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি প্রকাশ করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৬ জনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন- সভাপতি এম.এম ফারুক (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক মো: কবির সরকার (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক আলফাজ সরকার আকাশ (দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশন), কোষাধ্যক্ষ জোনায়েত আকন্দ (দৈনিক সরেজমিন), কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মাহবুব (দৈনিক নয়াদিগন্ত) ও সোলায়মান মোহাম্মদ (দৈনিক বিরাজমান) প্রমুখ। কার্যনির্বাহী কমিটি ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ