সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মান্নতের সদকা নিজ পরিবারকে খাওয়ানোর বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আমরা বিভিন্ন সময় মান্নত করি। বলে থাকি, যদি আমার অমুক কাজ হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় সদকা করবো। এভাবে কোনো কাজের জন্য মান্নত করা শরীয়াতে জায়েজ আছে।

এখন মান্নত করার পর মান্নতের সদকা কি নিজের পরিবারের মাঝে বন্টন করতে পারবে? অথবা মান্নতের খাবার নিজ ফ্যামিলিকে খাওয়াতে পারবে? জনৈক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এমন একটি প্রশ্ন করেছেন।

প্রশ্নকারী উল্লেখ করেন, ‘যদি কোন ব্যক্তি এমন মান্নত করে যে, যদি আমার অমুক কাজ হয়ে যায় তাহলে আমি সদকা করব। এরপর সে মান্নতের সদকা কি নিজের পরিবারকে খাওয়াতে পারবে?’

প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘মান্নতের সদকা তারাই খেতে পারবে, যারা যাকাত ও ওয়াজিব সদকা খাওয়ার হকদার। মান্নতকারীর উর্ধ্বতন ও অধস্থন (যেমন ছেলে, নাতি, পিতা-মাতা প্রমূখ) লোকদের জন্য ও নেসাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের জন্য মান্নতের সদকার খাবার খাওয়া জায়েজ নাই।

দলীল: ফতোয়ায় শামী, খণ্ড:৩, পৃষ্ঠা-২৮৩ (মাকতাবায়ে যাকারিয়া থেকে প্রকাশিত)

ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/oaths-vows/170743

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ