বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

এক মাস পর সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা এক মাস হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা শেষে কেবিনে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্ট অনুভব করায় গত ৩ মে থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।

দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খানের মাধ্যমে জাহিদ হোসেন খুদেবার্তায় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। সে সময় তিনি বাসায় চিকিৎসা নিয়েছেন। গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নন কোভিড কেবিনে ভর্তি করা হয়। এর ছয় দিন পর গত ৩ মে থেকে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় বিএনপির চেয়ারপারসনকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

টানা এক মাস সিসিইউতে ছিলেন খালেদা জিয়া। এ সময়ের মধ্যে খালেদা জিয়ার বুকে ব্যথা, কিডনি জটিলতা, হার্টের সমস্যা, জ্বরের মতো বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়।

বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক বলেন, খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের উন্নতির বিষয়টি নিশ্চিত হলেই কেবল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তবে এই চিকিৎসক বলেন, করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তবে এখন কিছুটা ভালো আছেন। তাঁর ফুসফুস থেকে ফ্লুইড (তরলজাতীয় পদার্থ) বের হচ্ছিল। এখন আর সেটা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ