মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


স্বামীকে ৬ টুকরা, ৫ দিনের রিমান্ডে ফাতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মহাখালী থেকে ময়না মিয়ার হাত-পা ও মাথাবিহীন দেহ উদ্ধারের ঘটনায় আটক হওয়া তার প্রথম স্ত্রী ফাতেমা খাতুনকে পাঁচ দিনের রিমাণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার পুলিশ ফাতেমার ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামি ফাতেমার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, গ্রেপ্তার এড়াতে স্বামীকে হত্যার পর ছয় টুকরা করেন স্ত্রী। পরে তা ফেলে দেন মহাখালী ও বনানীর বিভিন্ন স্থানে। তবে এতকিছু করেও নিস্তার পাননি নিহত ময়না মিয়ার প্রথম স্ত্রী ফাতেমা বেগম শিল্পী। হত্যায় ব্যবহৃত আলামতসহ গ্রেপ্তার হন তিনি।

সোমবার ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিনের দেয়া তথ্যের ভিত্তিতে বনানীর একটি অফিস থেকে ফাতেমাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হারুন অর রশিদ।

গ্রেপ্তারের পর প্রাথমিক স্বীকারোক্তিতে ফাতেমা জানান, প্রতিনিয়ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে খুন করার পরিকল্পনা করেন তিনি। পুলিশ যেন হদিস না পায়, তা নিশ্চিত করতে স্বামীর মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে আসেন।

যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ময়না মিয়ার বয়স ৪০। দ্বিতীয় স্ত্রী নাসরিনের প্রতি ‘বেশি মনোযোগ’ দেয়ায় ক্ষোভ থেকে তাকে হত্যা করার কথা স্বীকার করেন ফাতেমা । জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হাত ও মুখ বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর ফাতেমা তাকে দা দিয়ে কুপিয়ে ছয় টুকরা করেন।

রোববার ও সোমবার কয়েক দফার অভিযানে ময়না মিয়ার দেহের ছয়টি টুকরো উদ্ধার করে পুলিশ। পরে বিভিন্ন সূত্র থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করে পুলিশ জানতে পারে, প্রথম স্ত্রী ফাতেমাই এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড।

অভিযানে, নিহতের রক্তমাখা কাপড়, বোরখা, ধারালো দা ও ছুড়ি, বিষাক্ত পেয়ালা ও শিলপাটা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বনানী থানায় হত্যা মামলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ