রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

‘বাংলাদেশ ফিলিস্তিনের ন্যায়সঙ্গত আন্দোলনকে সমর্থন করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে সব সময়ই বিশ্বের নির্যাতিত মানুষের পাশে থেকেছে। দখল ও বৈষম্যের বিরুদ্ধে বহু বছরের সংগ্রামের কারণে বঙ্গবন্ধু ফিলিস্তিনিসহ সকল নিপীড়িত ও শোষিত বঞ্চিত মানুষের বেদনা দৃঢ়ভাবে অনুধাবন করেছিলেন।

সোমবার ( ৩১ মে) সন্ধ্যায় ওআইসি এর অঙ্গ সংগঠন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম আয়োজিত ‘ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ক শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তব্য রাখেন সেখানেও তিনি ফিলিস্তিনের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেছিলেন।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি বঙ্গবন্ধুর সেই সমর্থনের ঘোষণার প্রতি আজও বাংলাদেশ অবিচল রয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর সম্প্রতি ইসরায়েলের নগ্ন হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং ফিলিস্তিনের ন্যায়সঙ্গত আন্দোলনকে দৃঢ়ভাবে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রতিমন্ত্রী ফিলিস্তিনের যুবকদের দুর্বিষহ ও অনিশ্চিত জীবন যাপনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বের শান্তিকামী সকল মানুষকে ফিলিস্তিন যুবকদের একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের আহবান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ