রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতিসহ আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ জুন) টিএসসি এলাকায় অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরুর আগে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের আহত নেতাকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহা. রাকিবুল ইসলাম রাকিব বলেন, খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছে। শুধুমাত্র ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ