শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি অধিক: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি অধিক বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্থানীয় সময় শনিবার সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক বিবৃতিতে এ ঝুঁকির কথা জানান।

ধূমপানের সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক নিয়ে সতর্কতা এটিই প্রথম নয়। ডব্লিউএইচওর আগেই এ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক বিশাখা। এক গবেষণার পর তিনি জানান, ধূমপান আগে থেকেই ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। ফলে রোগীর অবস্থা জটিল করে তুলতে করোনা ভাইরাসকে তখন খুব একটা কষ্ট করতে হয় না।

বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনায় মৃত্যুর ঝুঁকি ধূমপায়ীদের বেশি। ধূমপান শারীরিক নানা জটিল রোগের উৎস। হার্ট, ক্যান্সার এবং ফুসফুসজনিত রোগের অনুঘটক। তাই সুস্থ ও স্বাভাবিক থাকতে এখনই ধূমপান ছাড়ুন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি দেশ যেন তামাক-মুক্ত পরিবেশ গড়ে মানুষের মধ্যে সুষম খাদ্যাভাসের আবহ গড়ে তোলে। প্রত্যেকটি দেশকে এই উদ্যোগে শামিল হওয়ার আবেদন করছি।

ভারতের ডাক্তার বিশাখা জানান, যারা ধূমপান করে আসছিলেন এতোদিন, তাদের দ্রুত ভ্যাকসিন নেয়ার দরকার আছে ঠিকই। তবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর কিছুতেই আর ধূমপান করা যাবে না। সেইসঙ্গে বাদ দিতে হবে যাবতীয় অ্যালকোহলযুক্ত পানীয়। কেননা ভ্যাকসিন নেয়ার পর শরীরে যে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়, ধূমপান সেটাকে দুর্বল করে দেয়। ওই অবস্থায় আবার আক্রান্ত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ