আওয়ার ইসলাম ডেস্ক: চলমান বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংবাদ সম্মেলন করেছে। আজ রোববার (৩০ মে) রাজধানীর পুরানা পল্টনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বক্তব্যে প্রাধান্য পেয়েছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ বাদ, আসন্ন জাতীয় বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী চলমান জেল-জুলুম ও মামলা প্রসঙ্গ।
নিচে সংবাদ সম্মেলনেরর লিখিত বক্তব্য তুলে ধরা হলো:
প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
নানাবিধ জটিল ও বিপর্যস্ত পরিবেশে সমস্যা বিশ্লেষণ ও সমাধানের প্রস্তাব কল্পে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল দেশপ্রেমিক বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। করোনায় মৃত্যুবরণকারী ভাই-বোনদের পরকালীন শান্তি প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিশেষ করে অবৈধ ইজরাইলের সন্ত্রাসী হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
আজকের সংবাদ সম্মেলনে জনমানুষের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্যে আপনাদের মুখোমুখী হয়েছি। আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নিবেন। জনমানুষের আশা আকাক্ষা পূরণে উদ্যোগী হবেন। অন্যথায় জনমানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে রাজনৈতিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
১) ফিলিস্তিন প্রসঙ্গ
প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
ফিলিস্তিনি জনগণের দুর্দশা ও অবৈধ ইজরাইলের বর্বরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইতিহাস ও ঘটনার ধারাক্রম সবারই জানা। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান সাধুবাদযোগ্য। আমরা বাংলাদেশের অতীত অবস্থানকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের জনমানুষের আবেগ-অনুভূতিকে আমলে নিয়ে জনতার পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি যে,
-আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে ইজরাইলের সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
-আসন্ন জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের প্রতি সমর্থন পুন:ব্যক্ত করে ইজরাইলের নিন্দা করতে হবে।
-মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বà