রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘২০২৩ সালের মধ্যে মাগুরা-ঢাকা রেল যোগাযোগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলপথ মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৩ সালের মধ্যে মাগুরা থেকেই রেলপথে ঢাকায় যেতে পারবে মানুষ। এতে করে রাজধানীর সঙ্গে মাগুরাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কর্মসংস্থান ও পণ্য পরিবহনে আসবে নতুন মাত্রা।

বুধবার (২৬ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, রেলপথ সচিব মোহাম্মদ সেলিম রেজা, জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের মধুখালী থেকে মাগুরার ঠাকুরবাড়ি পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে মাগুরা শহরতলীর রামনগরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রেল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, ১ হাজার ২০৪ কোটি টাকা ব্যয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে।

এছাড়া মাগুরা ও কামারখালীতে দুটি নতুন স্টেশন ও দুটি প্লাটফর্ম, দুটি সেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় দুটি মেজর রেল সেতু, ২৮ মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ