শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

মাওলানা মাহমুদ মাদানী: জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রহ. এর ইন্তেকালে সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ মাদানী সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে ২১ মে শুক্রবার জুমার নামাজের পর তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপরই জমিয়তের এ আসনটি নিয়ে বিতর্ক চলে আসছিলো। সবকল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আজ স্থানীয় সময় দুপুর ১২টায় জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক ও টুইটার একাউন্টে দলটির নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, আজ বৃহস্পতিবার দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের সদর দফতরে ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা মাহমুদ মাদানীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। অনলাইন সভায় অনেক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও জমিয়তে ওলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী জমিয়তে ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ