বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। বুধবার (২৬ মে) তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।

জান্তাপ্রধান আসিমি গোয়েতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছিল। সেসময় মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন।

তবে মধ্যস্থতাকারী হিসেবে থাকা পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মিশন মিনুসমার প্রতিনিধিদল সাংবাদিকদের বলেছেন, তারা মালিতে পৌঁছানোর আগেই পদত্যাগের ঘটনা ঘটেছে।

গত বছরের আগস্টে রাষ্ট্রীয় ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর তারা বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে বাহ নদা ও মক্টর ওয়ানকে ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেয়। কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর উপস্থিতির সমালোচনা করেন নদা ও ওয়ান।

এর মধ্যে গত সোমবার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল। এ সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন দুজন সেনা কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। পরে সোমবার তারা অভ্যুত্থান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ