বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, তেজকুনিপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা। পাশাপাশি একই কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যে কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ