রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করুন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসসহ যে কোন বিপদ-বালা মসিবতে আতঙ্কিত না হয়ে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে সাহায্য প্রার্থণা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, অতি খরা, অতি ঝড়-বৃষ্টি, মহামারি, বিপদ-আপদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সতর্ক করে থাকেন। এতে প্রকৃত ঈমানদারগণ আল্লাহমুখি হয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর সাহায্য প্রার্থণা করে থাকেন। তিনি বলেন, করোনার পর নতুন আরো একটি মহামারি ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস বিপদ শুরু হয়েছে। এজন্য ধৈয্যধারণ করে একমাত্র আল্লাহর উপরই আমাদেরকে ভরসা করতে হবে। তিনি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সর্বাবস্থায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা করে গোনাহমুক্ত জীবন যাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক দু:খ প্রকাশ করেন। সেইসাথে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা, বাগেরহাটের মোংলাসহ উপকুলীয় এলাকার জলোচ্ছ্বাসে পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবধরণের সহযোগিতা সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ