রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

‘মাদরাসা খোলার বিষয়ে সাইবার গুজবে কান দিবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কওমি মাদরাসা খুলে দেওয়া হয়েছে। গতবছর করা ড. মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এর একটি লাইভ ভিডিও আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে একটি শ্রেণি। তারা গুজব ছড়াচ্ছে এই বলে যে, ‘সরকার কওমি মাদরাসা খোলার অনুমোদন দিয়েছে।’

কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দিয়ে আজ এক ফেসবুক স্টাটাস দিয়েছেন জামিয়া ইসলামিয়া তেজগাঁও মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ। এদিকে একই বিষয়ে ফেসবুকে লাইভ করেছেন বনশ্রী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। সেখানে গুজব রটনাকারীদের থেকে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে জামিয়া ইসলামিয়া তেজগাঁও মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ ও বনশ্রী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ দেশবাসীকে এ আহবান জানান।

মাওলানা ড. মুশতাক আহমদ তার স্টাটাসে লিখেন, ‘প্রিয় দোস্ত আহবাব! বর্তমানে কওমী মাদরাসা চালু করার মৌখিক ও লিখিত কোন প্রকার অনুমতি এখনও হয়নি। সাইবার গুজব থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ রইল।’

সাইবার ক্রাইমের শাস্তি সম্পর্কে সচেতন করে মাওলানা ড. মুশতাক আহমদ লিখেন, ‘মনে রাখতে হবে বর্তমানে সাইবার ক্রাইমের শাস্তি খুবই কঠিন থেকে কঠিনতরভাবে বাস্তবায়ন হচ্ছে। সুতরাং সর্বোচ্চ সতর্কতা কাম্য। এই নাজুক সময়ে কওমী মাদরাসা নিয়ে একটি মহল পরিস্থিতি আরও ঘোলাটে করার জন্য পুরাতন পোষ্ট ও ভিডিও নতুন করে পোষ্ট করে জাতীকে ও সরকারকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। আল্লাহ এই মহলকে হেদায়েত দান করুক। আমীন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ