সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ বাদ: জমিয়তের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশী পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি এই মুহূর্তে বাদ দেওয়া প্রকারান্তরে মজলুম ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেওয়ার শামিল বলে প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশিদ ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আবু বকর সরকার, মাওলানা সুহাইল আহমদ ও ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সারা বিশ্বের মুসলিম মজলুম ফিলিস্তিনিদের পাশে আছে। বাংলাদেশের সরকার ও জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে। এই মুহূর্তে পাসপোর্টকে আন্তর্জাতিক মান করার অজুহাতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি বাদ দেওয়ায় বাংলাদেশের মুসলিম সমাজ আঘাত পেয়েছে।

নেতৃবৃন্দ আগের সিদ্ধান্ত অনুযায়ী পাসপোর্ট ইস্যু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি মজলুম ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ