মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


করোনায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ।

একই সময়ে ১ হাজার ৬৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ২৫ জনের। আগের দিন করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৪১ জনের। এক দিনে করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে।

দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা অন্তত দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ