শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


মাওলানা ইকবাল হোসাইনের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা ইকবাল হোসাইনের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ রোববার সকালে পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ গ্রেফতারকৃত আলেম-উলামাদের মুক্তি এবং কারাবন্দী অসুস্থ আলেমদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, ছাত্র নেতা মাহমুদুল হাসান প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ