শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন: সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেয়া একটি সরাসরি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘এটি আইনি বিষয়। আইনি প্রক্রিয়ার মধ্যে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন। তিনি (রোজিনা ইসলাম) ন্যায়বিচার পাবেন...যে কারও ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। আমরা চাই না কেউ বিনা কারণে হেনস্তার শিকার হোক।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে আইন আছে এবং সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফলে আইনি প্রক্রিয়াধীন বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয় ঘণ্টা হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। রাতে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। পরদিন আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আর গত বৃহস্পতিবার রোজিনার জামিন আবেদনের শুনানি হলেও আদেশ হয়নি। আদালত আদেশের দিন ধার্য করেছেন রোববার। রোজিনা এখন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ