শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

যাত্রীবাহী লঞ্চ খুলে দেয়ার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলে অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা। শনিবার (২২ মে) রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।

এসময় মালিকরা কয়েকটি দাবী জানান, ১. আগামী ২৪ মে হতে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক।

২. শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ হতে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক।

৩. এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে।

৪. বিআইডব্লিউটিএ এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ করতে হবে।

৫. নৌ পরিবহন অধিদপ্তরের ৬ মাসের সার্ভে ফি মওকুফ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ