বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এখনও টিকার দ্বিতীয় ডোজ নেয়া বাকি সাড়ে ১৮ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণমুক্ত থাকতে শনিবার (২২মে) পর্যন্ত সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন।

এ সময় পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ লাখ ৭২ হাজার ২১৮ জন। সে হিসেবে প্রথম ডোজের টিকা নেয়া ১৮ লাখ ৪৭ হাজার ৬৯৪ জনের এখনও দ্বিতীয় ডোজ নেয়া বাকি রয়েছে।

অন্যদিকে দেশে এখন পর্যন্ত দেশে এক কোটি দুই লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। সেই অনুযায়ী, এখন প্রায় চার লাখ সাত হাজার ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে।

(শনিবার) দেশের আটটি বিভাগে ৪১ হাজার ৪৬৭ জনকে টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৫৭ ও নারী ১৬ হাজার ৪১০ জন।

দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম আর কয়দিন চলবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য স্বাস্থ্য অধিদফতর প্রকাশ করছে না।

গত ১৬ মে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার আর এক সপ্তাহের মজুত রয়েছে। প্রতিষ্ঠানভেদে তা আরও দু-একদিন কমবেশি হতে পারে। তবে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, আগামী দু-একদিন দ্বিতীয় ডোজের টিকাদান চলবে। তারপর অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ না করা পর্যন্ত টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ