বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ দ্বিতীয় উল্লেখ করে বলেছেন, ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনই উপযুক্ত সময়।

বৃহস্পতিবার (২০ মে) হুয়াওয়ের উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট রিজিওনাল সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মাটি ও মানুষ। এর প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি। করোনা মহামারির পরও উন্নয়নশীল দেশ হওয়ার সব শর্ত পূরণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর পেছনে রয়েছে সব ক্ষেত্রে দক্ষতার সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার। যার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ভিশন ২০২১।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের আয় ১০০ কোটি মার্কিন ডলার। সারা বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রতিমন্ত্রী আরও বলেন, হুয়াওয়ে দেশের ডিজিটালাইজেশনে এবং তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশীদার হিসেবে কাজ করছে।

সামিটে আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন- শ্রীলঙ্কার প্রযুক্তি সচিব জয়ন্ত ডি সিলভা ও নেপালের তথ্যপ্রযুক্তি সচিব হরি প্রসাদ বশ্যাল, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ