বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সতিকসাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।খাদিজা ইসলাম।।

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতের দাবি করা হয় মানববন্ধন থেকে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সরকারি তিতুমীর কলেজের সামনে সাংবাদিক সমিতি এ মানববন্ধন করে। স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধনে অংশ নেন সংগঠনটির সদস্যরা।

মানববন্ধনে সতিকসাস সভাপতি শামিম হোসেন শিশির বলেন, আমরা দেখেছি সরকারী এক কর্মকর্তা সাংবাদিক রোজিনা ইসলামের গলা টিপে ধরেছেন। ওই কর্মকর্তা শুধু রোজিনা ইসলামের নয়, পুরো সাংবাদিক সমাজের গলা টিপে ধরেছেন। এই অন্যায়ের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃর্শত মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। সকল জনগণের তথ্য জানার অধিকার আছে। সাংবাদিকরা সে বিষয়টি নিয়ে কাজ করেন। সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

সতিকসাসের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, সাংবাদিকদের কাজ তথ্য প্রকাশ করা। কিন্তু তারা আজ রাস্তায় প্রতিবাদ করতে হচ্ছে। দ্রুত রোজিনা ইসলামকে মুক্তি দিন, যাতে সাংবাদিকরা কাজে ফিরে যেতে পারে। অন্যথায় আন্দোলন চলতে থাকবে। ভবিষ্যতে যদি এভাবে কোন সাংবাদিককে হেনস্তা করা হয় তাহলে আমরা বসে থাকবো না।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আহমেদ ফেরদাউস খান, সদস্য মামুন সোহাগ, মামুনুর রশিদ, মাইদুল ইসলাম, মামুনুর রহমান হৃদয়, আসিফ ইসলাম ও সাইদুল ইসলাম প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ