মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

জুনেই চূড়ান্ত হবে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির প্রধান পরামর্শক মুহা. তাজুল ইসলাম বলেছেন, আগামী মাসের মধ্যেই (জুন) জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা চূড়ান্ত করা হবে ।

বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির তৃতীয় ও চূড়ান্ত কনসালটেটিভ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী মুহা. তাজুল ইসলামের দিকনির্দেশনা ও পরামর্শে জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহের অংশগ্রহণকারী অংশীদারদের সাথে দুটি বিভাগীয় পরামর্শ সভা সম্পন্ন করেছে।

মন্ত্রী বলেন, জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়ন করা হলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাত এবং উন্নয়ন অংশীদারদের স্বেচ্ছাসেবা কার্যক্রমকে মূলধারায় আনা এবং স্বেচ্ছাসেবাকে সরকারি স্বীকৃতি প্রদানে সহায়ক হবে। এ লক্ষ্যে ন্যাশনাল টেকনিক্যাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে যা সুনির্দিষ্ট কার্যপরিধির মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে নীতিমালার কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালার সারসংক্ষেপ অনুমোদ নেওয়া হয়েছে ।

মুক্তিযুদ্ধে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অনেক জনকল্যাণমূলক কাজে অংশ নেন উল্লেখ করে মুহা. তাজুল ইসলাম বলেন, নীতিমালাটি স্বেচ্ছাসেবীর উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করে তাদের সক্ষমতা বাড়ানো এবং প্রতিবন্ধকতা দূর করে সুরক্ষার জন্য বিস্তৃত দৃষ্টিভঙ্গি তৈরি করবে যা দেশে শান্তি ও উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে বিশেষ ভূমিকা রাখবে ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ