শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহা. হারুন-অর-রশিদ (৫৬) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন।

জানা যায়, হারুন-অর-রশিদের প্রথম জানাজা বুধবার বাদ ফজর মগবাজার ওয়ারলেস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। সেখানে বাদ জোহর পু‌লিশ লাইনস জা‌মে মস‌জি‌দে দ্বিতীয় জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। পরে সদর উপ‌জেলার চরকরম‌জি গ্রা‌মের হাওলাদার বা‌ড়ি জা‌মে মস‌জি‌দে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন ও পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ