মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

মাওলানা নুরুল আবসার মাসুমের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুুলপুর প্রতিনিধি>

ময়মনসিংহের কুরআন নিকেতন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ মহানগর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আবসার মাসুমের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা ৩০মিনিটে কুরআন নিকেতন মাদরাসার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মাসরুর আবসার ওয়াদি।

মরহুমের জানাজায় ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লি উপস্থিত হয়। জানাজা শেষে তাকে মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা মাসুমের জানাজা উপস্থিত ছিলেন- বারিধারা নাজিমে তালীমাত ও শায়খুল হাদিস মুফতি মকবুল হুসাইন, মাওলানা মহিউদ্দিন কাসেমি, মাওলানা আবু রায়হান, মাওলানা আবু হানিফা, মাওলানা জাকারিয়া, ময়মনসিংহ মহানগর আ. লীগ সভাপতি এহতেশামুল আলম, মিফতাহুল উলুম মোমেনশাহীর মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইন, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, মু,আহমদ আলী।

এর আগে মঙ্গলবার রাত ৯.৩০-এ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ