মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

‘ভারতীয় ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যে কোনো সময় দেশে কোভিড-১৯ এর পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মুহা. রোবেদ আমিন।

বুধবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে চলে এসেছে। এমনকী চোখ রাঙাচ্ছে। সর্বক্ষণ মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সবাইকে সচেতন থাকতে হবে। সরকারের চলমান লকডাউন ও মানুষ এবং পরিবহন চলাচল নিয়ন্ত্রণ কিছুটা ফলপ্রসূ হয়েছে বলে সংক্রমণ কমেছে। এতে আত্মতুষ্টির কোনো কারন নেই।

তিনি বলেন, ভারতের ভ্যারিয়েন্টে ভারতে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। করোনায় ভারতে দৈনিক মৃত্যুর ৪ হাজারের উপরে। ভারতের এই ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে।

অধ্যাপক ডা. মুহা. রোবেদ আমিন বলেন, ভারতের ভ্যারিয়েন্ট দেশে প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। আমাদের দেশে এই ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ