বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতকে ৪ ট্রাক করোনা প্রতিষেধক ওষুধ ও ইনজেকশন উপহার বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয় চালানে করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে। শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সরকার ভারতকে করোনা চিকিৎসার এসব ওষুধ ও ইনজেকশন পাঠিয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে এই শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয়েছে।

কোলকাতাস্থ বাংলাদেশী উপ হাইকমিশনার তৌফিক হাসান এসব করোনার ওষুধ ও ইনজেকশন গ্রহণ করে ভারতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্থান্তর করেন।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ ধরনের ওষুধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনালের সত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ৪ ট্রাক করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ ভারতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, বিকেল ৩টার দিকে কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষে ৪ ট্রাক করোনা প্রতিষেধক ওষুধ ও ইনজেকশন হস্তান্তর করা হয়েছে। কোলকাতস্থ বাংলাদেশী উপ হাইকমিশনার এসব উপহার সামগ্রী গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিষেধক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ।

সূত্র :  ইউএনবি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ