মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশ ও জনগণের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৯ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুম শাপলায় পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজির র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

আইজিপি এবং অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মুহা. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মুহা. দিদার আহম্মদ, মুহা. আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মুহা. শফিকুল ইসলাম।

আইজিপি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আজ আপনারা পুলিশের সর্ব্বোচ্চ পদে আসীন হয়েছেন। এখন আপনাদের শুধু দেওয়ার পালা। আপনাদের দেশ, জনগণ, পুলিশ এবং সিনিয়র ও জুনিয়র সহকর্মীদের জন্য কাজ করতে হবে। পুলিশকে একটি শক্তিশালী ও মর্যাদাবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, এর গুরুত্ব বাড়াতে হবে। গর্ব ভরে সম্মানের সাথে চাকরি করতে হবে, যাতে চাকরি শেষে গর্ব নিয়ে বাড়ি যাওয়া যায়।

পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে আইজিপি বলেন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা ও এর উৎকর্ষ সাধনে সুপারভিশনের কোনো বিকল্প নেই। আপনাদের এ দায়িত্ব নিতে হবে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে হবে, সুপারভিশনের ওপর জোর দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ